News Flash

  • Home
  • দেশ
  • কালীপুজোকে ঘিরে পাঠা কেনাবেচার ব্যস্ততা, ভিড় জমেছে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে
Image

কালীপুজোকে ঘিরে পাঠা কেনাবেচার ব্যস্ততা, ভিড় জমেছে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে

মালদা, ২৫ অক্টোবর(হি.স.): কালীপুজোকে সামনে রেখে জমজমাট মালদা জেলার পান্ডুয়ার ঐতিহ্যবাহী পাঠা বাজার। পূজার মরশুমে পাঠা কেনাবেচার জন্য শুক্রবার সকাল থেকেই ভিড় জমিয়েছেন ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে হাট কমিটির সদস্যরা। হাটের পরিবেশ একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। আগামি ৩১ অক্টোবর কালীপুজোর আগে এই বাজারে চলছে পাঠা কেনাবেচার হিড়িক।

কালীপুজো উপলক্ষে বিভিন্ন মণ্ডপে মানতের জন্য পাঁঠা বলির প্রচলন রয়েছে। তাই কালীপুজোর সময় এই বাজারে স্থানীয় লোকজনের পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পাঠা কিনতে আসেন। এই হাটে এক একটি পাঠার দাম ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার, এমনকি ৫০ হাজার ও ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এতে বোঝা যায়, পূজার আগে পাঠার বাজারে কী ধরনের চাহিদা তৈরি হয়েছে।

হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান বর্ষার কারণে কিছুটা সমস্যা তৈরি হলেও শুক্রবার বাজার বেশ জমজমাট ছিল। হাট কমিটি আশাবাদী, কালীপুজোর আগে আরও একটি হাট বসবে, এবং সেখানে আরও ভালো কেনাবেচা হবে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top