News Flash

  • Home
  • দেশ
  • মৃত্যু-শূন্য লক্ষ্য অর্জন করেছে ওডিশা সরকার, দাবি মুখ্যমন্ত্রী মাঝির
Image

মৃত্যু-শূন্য লক্ষ্য অর্জন করেছে ওডিশা সরকার, দাবি মুখ্যমন্ত্রী মাঝির

ভুবনেশ্বর, ২৫ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড়ে মৃত্যু-শূন্য নিশ্চিত করা লক্ষ্য ছিল, আর পূরণ হয়েছে। দাবি করলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মাঝি বলেছেন, “ঘূর্ণিঝড় ‘দানা’ ২৪ এবং ২৫ অক্টোবরের মধ্যবর্তী রাতে ভিতরকণিকা এবং ধামরা উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে। এই প্রক্রিয়া শুক্রবার সকাল সাতটা পর্যন্ত অব্যাহত থাকে, প্রশাসনের সতর্কতা ও প্রস্তুতির কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। সরকারের মৃত্যু-শূন্য লক্ষ্য অর্জন করা হয়েছে, প্রায় ৬ হাজার গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।”উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১.১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছ থেকে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের শেষ অংশ। প্রবল বেগে ঝড় বইতে থাকে। ঝড়ের দাপটে ওডিশার ভদ্রকের ধামারায় রাস্তার ওপর অনেক গাছ ভেঙে পড়ে। রাত দেড়টা নাগাদ ওডিশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top