News Flash

  • Home
  • বিদেশ
  • সৌদি আরবের দায়িত্ব ছেড়ে দিলেন মানচিনি
Image

সৌদি আরবের দায়িত্ব ছেড়ে দিলেন মানচিনি

রিয়াদ, ২৫ অক্টোবর  (হি.স.) : ১৪ মাসের   মাথায় সৌদি আরবের   প্রধান কোচের   দায়িত্ব ছেড়ে   দিলেন রবার্তো মানচিনি। সৌদি ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে জানিয়েছে, পারস্পরিক সমঝোতায় কোচের   দায়িত্ব ছেড়ে   দিয়েছেন মানচিনি।

গত বছরের   আগস্টে সৌদি আরবের   দায়িত্ব নিয়েছিলেন  ইতালিকে ২০২১ সালে ইউরো   জেতানো কোচ মানচিনি। মোটা অঙ্কের   পারিশ্রমিকে তাঁকে কোচ হিসেবে নিয়োগ করেছিল সৌদি ফুটবল ফেডারেশন।

তাঁর দায়িত্বের   মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সৌদিতে কোচের   দায়িত্ব নেওয়ার   পর   তিনি বলেছিলেন, ‘ইউরোপে ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়তে চাই’। কিন্তু ইতিহাস গড়ার   বিপরীতে ব্যর্থতার   দায় মাথায় নিয়ে সৌদি ছাড়লেন।

মানচিনির   কোচিংয়ে এই বছর   এশিয়ান কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে সৌদি আরব। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলে ‘সি’ গ্রুপে চার   ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে   আছে সৌদি আরব। গত ১০ অক্টোবর   দেশের   মাঠে জাপানের   কাছে ২-০ গোলে হেরে   গেছে সৌদি আরব। তাছাড়া   বাহরাইন এবং ইন্দোনেশিয়ার সঙ্গে আশ্চর্যজনক ড্র করে   তার   দল। বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরব ১৪ নভেম্বর   দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার   বিরুদ্ধে  খেলবে। এর   পাঁচদিন পর   বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে  ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে সৌদি আরব । তার   আগেই তিনি সৌদি আরবের   দায়িত্ব ছাড়লেন।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top