News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ শহরে এডিআরই পরীক্ষার জন্য রবিবার পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকার বাজার বন্ধের ঘোষনা 
Image

করিমগঞ্জ শহরে এডিআরই পরীক্ষার জন্য রবিবার পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকার বাজার বন্ধের ঘোষনা 

করিমগঞ্জ (অসম) ২৫ অক্টোবর (হি.স.)  : আগামী ২৭ অক্টোবর রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা বা এ ডি আর ই সুষ্ঠভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রের পাশ্ববর্তী জনবহুল বাজারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করিমগঞ্জের চক্র আধিকারিক এক আদেশ যোগে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করিমগঞ্জ শহরের সন্তর বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের ব্রিজ রোডের (পুলের উপরের) বাজার, স্টেশন রোড ও করিমগঞ্জ কলেজের রাস্তার পাশের অস্থায়ী বাজার ও দোকান এবং পি ডবলুউডি পয়েন্টের রাস্তার পাশের অস্থায়ী বাজার যা সুষ্ঠ যান চলাচলে বাধার সৃষ্টি করতে পারে ওই বাজারগুলি নির্ধারিত সময়সীমায় ওইদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া শহরের নো পার্কিং জোনে কোন ধরণের যান বাহন না রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top