News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিক্টোরিয়া চত্বর থেকে ময়দান, বৃষ্টিতে জলমগ্ন মহানগরীর নানা প্রান্ত 
Image

ভিক্টোরিয়া চত্বর থেকে ময়দান, বৃষ্টিতে জলমগ্ন মহানগরীর নানা প্রান্ত 

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে শুক্রবার সকাল থেকে কলকাতায় লাগাতার বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি না হলেও একনাগাড়ে বর্ষণে মহানগরীর একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে সকাল থেকে রাস্তায় যান চলাচল বেশ কম ছিল। খুব বেশি মানুষও রাস্তায় বেরোননি। ধর্মতলা ছিল শুনশান, নিউমার্কেটেও অধিকাংশ দোকান খোলেনি।সকাল থেকে টানা বৃষ্টির জেরে জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়। এ ছাড়া মহাত্মা গান্ধী রোড, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিটে জল জমেছে। উত্তর বন্দর থানার কাছে স্ট্র্যান্ড রোডের একাংশ জলমগ্ন হয়ে রয়েছে। জল জমেছে সায়েন্স সিটির কাছেও। বেলঘরিয়া রোড, বর্ধমান রোড এবং আলিপুরের কিছু কিছু রাস্তায় জল জমেছে।কলকাতা পুরসভা সূত্রে খবর, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পাম্পিং স্টেশন জোনে। দুপুর বারোটা পর্যন্ত ১৪১ মিমি বৃষ্টিপাত হয়েছে সেখানে। তারপরেই রয়েছে কামদহরি (১২০ মিমি), বালিগঞ্জ পাম্পিং স্টেশন অঞ্চলে ১১৯ মিমি, ট্যাংরা, ডায়মন্ড হারবার ও তারাতলা এলাকায় ১০৩ মিমি করে বৃষ্টিপাত হয়েছে। আলিপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি বেশি হয়েছে বালিগঞ্জ, চেতলা, মোমিনপুর এলাকাতেও। উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলেই জানা যাচ্ছে পুরসভা সূত্রে। বালিগঞ্জ, যাদবপুর ৮বি, যাদবপুর থানা, বালিগঞ্জ ফাঁড়ি, বেকবাগান, হাজরা, মোমিনপুর, খিদিরপুর, আলিপুর বডিগার্ড লাইন, প্রিন্স আনোয়ার শাহ, রাসবিহারী সহ দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ শহরের অন্যান্য অঞ্চলের চেয়ে সর্বাধিক। একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন ভিক্টোরিয়া, ময়দান চত্বর। সাউথ সিটির উল্টো দিকে একটি গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। কলকাতার একাধিক হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে।  

Releated Posts

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026

দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার বাসচালক

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): দিল্লির বাওয়ানা এলাকার একটি বেসরকারি স্কুলে তিন বছরের এক নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top