News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব রেলের আগাম সতর্কবার্তা, শিয়ালদা-বনগাঁ ও বসিরহাট রুটে ট্রেন পরিষেবা বন্ধ
Image

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব রেলের আগাম সতর্কবার্তা, শিয়ালদা-বনগাঁ ও বসিরহাট রুটে ট্রেন পরিষেবা বন্ধ

বারাসাত, ২৪ অক্টোবর(হি.স.): ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় পূর্ব রেল দফতর বগিগুলিকে মোটা শিকল দিয়ে ট্রেন লাইনের সঙ্গে তালা লাগানো হয়েছে, যাতে ঝড়ের সময় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

বনগাঁ ও বসিরহাট শাখায় স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক লোকাল ট্রেন চলছে। পূর্ব রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এদিন রাত আটটার পর থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-বসিরহাট শাখায় সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় দানার প্রভাবে যাত্রী এবং ট্রেন পরিষেবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। রেল দফতর ইতিমধ্যেই সাধারণ যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিয়েছে এবং ঝড়ের কারণে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেল দফতর থেকে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top