News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা
Image

দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস দূষিতই, বিগত কয়েকদিনের মতো শুক্রবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।শুক্রবার সকালেও দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল।

আনন্দ বিহার অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নেমে ৩৮৯-এ পৌঁছেছে। দূষণের জেরে রীতিমতো অস্বস্তিতে দিল্লিবাসী। মুখে মাস্ক পরেই বহু মানুষ এদিন সকালে প্রাতঃভ্রমণ করেন।একেই বায়ুদূষণ, বাতাসের গুণগতমান খারাপ, তার মধ্যে জলও খারাপ। দিল্লিতে যমুনার জলে শুক্রবারও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে সাদা ফেনা ভাসতে দেখা যায়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top