News Flash

  • Home
  • দেশ
  • শনিবার রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ, দিল্লি থেকে এলো দু’দিনের সফরসূচি
Image

শনিবার রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ, দিল্লি থেকে এলো দু’দিনের সফরসূচি

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): শনিবার রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্র দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দু’দিনের সফরসূচি পরিষ্কার জানিয়ে দিয়েছে।

শুক্রবার বিকেলে অমিত শাহের দফতর থেকে কলকাতায় দলের সদর দফতরে যে চিঠিটি এসেছে সেখানে দেখা যাচ্ছে, শনিবার ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে সোজা পৌঁছে যাবেন সল্টলেকের একটি অভিজাত হোটেলে। শনিবার সেখানেই রাত্রিবাসের কথা রয়েছে তাঁর।

রবিবার সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকাল ১০ টা ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় সেনার হেলিকপ্টারে চড়ে কল্যাণী পৌঁছবেন তিনি। সকাল ১১ টা ১৫ নাগাদ কল্যাণীতে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এরপর সেখান থেকে সোজা সড়কপথে পৌঁছে যাবেন কল্যাণীতেই যাত্রীদের সুবিধার্থে তৈরি ‘মাতৃদ্বার’ উদ্বোধন করতে। দুপুর ১২ টা ১৫ নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছনোর কথা।

অনুষ্ঠান সেরে হেলিকপ্টারে চেপে দুপুর ১ টা নাগাদ হুগলির আরামবাগে পৌঁছে একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। দুপুর দুটো অবধি সেই বৈঠক চলবে। দুপুরের খাওয়াদাওয়া সেরে ৩ টে ১৫ নাগাদ কলকাতা ফিরে সোজা পৌঁছে যাবেন সল্টলেকের ইজেডসিসিতে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর কলকাতা থেকে ৬ টা ৫-এর বিমানে চেপে রাত ৮ টা ৮৫ নাগাদ দিল্লির ৬ এ, কৃষ্ণ মেনন মার্গের বাসভবনে পৌঁছবেন তিনি। 

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top