News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবলের গ্রুপ লিগ সম্পন্ন গুজরাটের কাছেও হারলো ত্রিপুরা 
Image

মহিলা ফুটবলের গ্রুপ লিগ সম্পন্ন গুজরাটের কাছেও হারলো ত্রিপুরা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফেরা হলোনা ত্রিপুরার। নিয়ম রক্ষার ম্যাচ তথা গ্রুপ রানার্স নির্ণায়ক ম্যাচে গুজরাটের কাছে হেরে তথৈবচ চেহারা ত্রিপুরার মহিলা ফুটবল দলের। গ্রুপ লীগের অন্তিম ম্যাচে তিন গোলে হেরে তৃতীয় স্থানে ত্রিপুরা। অনেকে বলছেন এটাই নাকি ত্রিপুরার ট্র্যাডিশনাল পজিশন। চার দলীয় গ্রুপে দুর্বলতর চন্ডিগড় কে টপকে তৃতীয় স্থানে টিকে থেকে ত্রিপুরা দল মূলতঃ অস্তিত্বের জানান দিচ্ছে। প্রথম ম্যাচে চন্ডিগড় কে পাঁচ গোলে হারানোর পর ত্রিপুরা শিবিরে একটা আশার আলো তৈরি হয়েছিল। দ্বিতীয় ম্যাচে সিকিমের কাছে ছয় গোলে হার অনেকেই মেনে নিয়েছেন। কেননা, জাতীয় দলে খেলা তিনজন ফুটবলার রয়েছেন সিকিম দলে। তবে আজ, বৃহস্পতিবার গুজরাটের কাছে এ ধরনের হার অনেকেই মেনে নিতে পারছেন না। ঘরের মাঠে একপ্রকার সারেন্ডার ত্রিপুরা দলের। প্রথম গোলটি তো আত্মঘাতী, খেলা শুরুতে ঠিক দুই মিনিটের মাথায়। যার পা থেকে বল গোল গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করেছে সেটা মুখ্য বিষয় নয়। ফ্লপ বলা যেতে পারে পুরো টিমকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা দুইটায় তৃতীয় দিনের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচে প্রথমার্ধের ২০ মিনিটে মিশবা বানু সিন্ধি একটি গোল করলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। পক্ষান্তরে ঘরের মাঠে খেলতে নেমেও ত্রিপুরা দলের আক্রমণ ভাগের খেলোয়াররা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। খেলার ৮৭ মিনিটের মাথায় গুজরাটের নির্ভরযোগ্য স্ট্রাইকার খুশবু সরোজ আরেকটি গোল করলে ব্যবধান ৩-০ হয়। প্রথম ম্যাচে গুজরাট সিকিমের কাছে এক-চার গোলে হারলেও পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে চন্ডিগড় কে ১৫ গোলে এবং আজ, শেষ দিনে ত্রিপুরা কে তিন গোলে হারিয়ে গ্রুপ রানার্সের স্বীকৃতি পেয়েছে। স্ট্রাইকার মিসবা বানু সিন্ধি পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top