News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের পাশাপাশি রাজস্থানের বিধানসভা উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
Image

উত্তর প্রদেশের পাশাপাশি রাজস্থানের বিধানসভা উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজস্থানের বিধানসভা উপনির্বাচনের জন্য একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাজস্থানের চৌরাসি আসন থেকে প্রার্থী করা হয়েছে করিলাল নানোমাকে।

উল্লেখ্য, রাজস্থানের পাশাপাশি উত্তর প্রদেশের বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। উত্তর প্রদেশের ৯টি আসনে বিধানসভা উপনির্বাচন। তার মধ্যে ৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। কুন্দারকি বিধানসভা থেকে রামবীর সিং ঠাকুর, গাজিয়াবাদ থেকে সঞ্জীব শর্মা, খয়ের বিধানসভা থেকে সুরেন্দ্র দিলার এবং করহাল থেকে অনুজেশ যাদবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।  আর ফুলপুর থেকে দীপক প্যাটেল, কাটেহারি থেকে ধর্মরাজ নিষাদ এবং মাজওয়ান থেকে সুচিস্মিতা মৌর্যকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

প্রার্থী ঘোষণার বিষয়ে, বিজেপির তরফে জানানো হয়েছে যে, স্থানীয়ভাবে আলোচনা করে প্রার্থী ঘোষণা করা হয়েছে।  নির্বাচনে সব প্রার্থীই জয়ী হবে।  ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস’ শুধু একটি স্লোগান নয়, এটি বিজেপির প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top