News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগ : রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্নের বিরুদ্ধে জয় পেল বার্সা
Image

চ্যাম্পিয়ন্স লিগ : রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্নের বিরুদ্ধে জয় পেল বার্সা

 বার্সেলোনা, ২৪ অক্টোবর  (হি.স.) : অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের   ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের   দল।রাফিনিয়ার   হ্যাট্রিকে    বায়ার্নের   বিরুদ্ধে অসাধারণ এক জয় তুলে নিল বার্সেলোনা। আর   প্রায় সাড়ে   ৯ বছর   পর   চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারাল  ,বার্সেলোনা।

উল্লেখ্য চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে বায়ার্নের   বিরুদ্ধে  ১৪ ম্যাচে বার্সেলোনার   এটি  তৃতীয় জয়, হার   ১০টি, একটি ড্র।

প্রথমার্ধে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে দেন। এরপর সমতা টানেন হ্যারি   কেইন। এরপর রবের্ত লেভানদোভস্কির   গোলে স্বাগতিকরা   আবার   এগিয়ে যায়। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি  হ্যাটট্রিক করেন।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার   ১০ নম্বরে   উঠে এল বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে   ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে   আছে বায়ার্ন।

ক্লাসিকোর   আগে এই জয় বার্সেলোনার   আত্মবিশ্বাস বাড়ালো। শনিবার   লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের   বিরুদ্ধে  খেলবে তারা।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top