News Flash

  • Home
  • দেশ
  • আরজিকর নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই জারি থাকবে: বার্তা বৃন্দা করাতের
Image

আরজিকর নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই জারি থাকবে: বার্তা বৃন্দা করাতের

উ: ২৪ পরগনা, ২৪ অক্টোবর(হি.স.): আর জি কর নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে চলা আন্দোলন জারি থাকবে, জানালেন সিপিআই(এম) নেত্রী বৃন্দা করাত। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে তাদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আগামীদিনে পাশে থাকার বার্তাও দিয়েছেন।

পরে বৃন্দা করাত সাংবাদিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই আন্দোলন একদিনে শেষ হওয়ার নয়। যতদিন না পর্যন্ত সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততদিন এই লড়াই চলবে।পাশাপাশি তিনি নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজ্যের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রাজ্যের সরকার ও তৃণমূল কংগ্রেস দল আর জি কর কান্ডের সঙ্গে জড়িতদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। আর সেই কারণেই এই আন্দোলন জারি থাকবে আগামী দিনেও। এই আন্দোলনকে দেশব্যাপী মানুষ সমর্থন জানিয়েছে। এই লড়াইকে মরতে দেওয়া যাবে না।’এই বার্তার মধ্যে দিয়ে বৃন্দা করাত আন্দোলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে, তাদের দল ও সহযোগী সংগঠনগুলি যৌথভাবে আরও বড় আকারে আন্দোলন গড়ে তুলবে এবং সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য করবে বলেও ইঙ্গিত দেন।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top