News Flash

  • Home
  • দেশ
  • বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১৪
Image

বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১৪

মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.): বাবা সিদ্দিকীর হত্যা মামলায় পুলিশের জালে আরও তিন। জানা যাচ্ছে, মুম্বই পুলিশ বুধবার গভীর রাতে পুণেতে অভিযান চালিয়ে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে অভিযুক্ত রূপেশ রাজেন্দ্র মোহল, করণ রাহুল সালভে এবং শিবম অরবিন্দ কোহরকে গ্রেফতার করেছে।  তিনজনই পুণের বাসিন্দা।

উল্লেখ্য, হরিয়ানার কৈথাল এলাকার বাসিন্দা বছর ২৯-এর অমিত হিসামসিং কুমারকে বুধবারই গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় বিধায়ক জিশান সিদ্দিকির দফতরের সামনে খুন হন বাবা সিদ্দিকি। দশেরার অনুষ্ঠানে বাজি ফাটানোর সময় সিদ্দিকিকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top