News Flash

  • Home
  • খেলা
  • বৃহস্পতিবার ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই
Image

বৃহস্পতিবার ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

পুণে, ২৩ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার পুণেতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দুই দলের কাছেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। ভারত চাইবে সিরিজ ১-১ করতে, আর নিউজিল্যান্ড চাইবে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ জয় করতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, প্রথমদিন আংশিক রোদ এবং মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে।

খেলার দিন বৃহস্পতিবার শুরুতে আকাশ ৫৮ শতাংশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে সেটা কমে হবে ৪৩ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর বাকি দিনগুলোতেও আবহাওয়া একই রকম থাকবে বলে আবহাওয়া দফতর থেকে বলা হচ্ছে। অর্থাৎ, ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর  টেস্ট ম্যাচের পাঁচটা দিন পুণের আকাশ ভালো থাকবে।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top