News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক পদে দায়িত্বগ্রহণ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের, সংবর্ধিত বেলুড় মঠে
Image

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক পদে দায়িত্বগ্রহণ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের, সংবর্ধিত বেলুড় মঠে

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ আশ্রমের সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেছেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। মঠের রীতি অনুযায়ী আজ বুধবার বেলুড় মঠে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। আগামী রবিবার তিনি কলকাতা থেকে আসবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে।

গত বুধবার করিমগঞ্জে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজের হাত থেকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৯৯ সালে সন্ন্যাস গ্রহণকারী স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। এর পর মঠের কনফারেন্স এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেলুড় মঠে যান তিনি। বেলুড়ে যাওয়ার পর আজ তাঁকে শ্রীশ্রী ঠাকুরের প্রসাদী মালা, প্রসাদী ধুতি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। 

উল্লেখ্য, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদকের দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ কয়েকবছর মিশনের অধীনস্থ একাধিক স্কুল এবং হস্টেলে সুনাম এবং খ্যাতির সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top