News Flash

Image

করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

করিমগঞ্জ (অসম) ২৩ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জে ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে করিমগঞ্জ জেলার ১ থেকে ২০ নম্বর জেলা পরিষদের আওতাধীন আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচকদের অবগতির জন্য ২০২৪ সালের পয়লা জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে পঞ্চায়েতের এই খসড়া ভোটার তালিকা আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের OERMS ওয়েব সাইট https://ermssec.gov.in এ প্রকাশ করা হয়েছে। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য https://ermssec.gov.in পোর্টালে ক্লিক করতে হবে। এতে ভোটার তালিকার পিডিএফ ডাউনলোড করার পদ্ধতি হচ্ছে প্রথমে জিলা বা মহকুমার সদর বাছাই করতে হবে, তারপর জিলা পরিষদ সমষ্টির নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডের নাম, ভোটকেন্দ্রের নাম বাছাই করে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। এপিক (EPIC) নম্বর দিয়ে অনুসন্ধান করার জন্য জিলা বা মহকুমা সদর বাছাই করে এবং EPIC নম্বরটি অন্তর্ভুক্ত করে সন্ধান বোতামটি ক্লিক করতে হবে। উল্লেখ্য এই খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৮৫৭৩২৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৪৩৬১৮০, মহিলা ৪২১১২৭ এবং অন্যান্য ১৯ জন।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top