News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড়ের শঙ্কায় আতঙ্কে দিঘা, বকখালি ও সাগরদ্বীপেও চলছে মাইকিং
Image

ঘূর্ণিঝড়ের শঙ্কায় আতঙ্কে দিঘা, বকখালি ও সাগরদ্বীপেও চলছে মাইকিং

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই আছড়ে পড়তে পারে পুরী থেকে সাগর দ্বীপের মধ্যে যে কোনও জায়গায়। যার প্রভাবে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই আশঙ্কায় দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ইতিমধ্যে সমস্ত ব্লক আধিকারিককে জেলাশাসকের দফতর থেকে র্নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। একই উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগর, পাথরপ্রতিমা, বকখালির মতো এলাকাগুলির জন্য। পাশাপাশি কৃষকদেরও সতর্কতামূলক বার্তা দিয়েছে রাজ্য সরকার। দিঘার পাশাপাশি নামখানা, সাগর, পাথরপ্রতিমা, বকখালি-সহ উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। সমুদ্র আপাতত উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top