News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড় দানা ‘র পরিপ্রেক্ষিতেই দীঘা – মন্দারমণিতে আগত পর্যটকদের দুপুরে এলাকা ছাড়ার নির্দেশ জেলা প্রশাসনের
Image

ঘূর্ণিঝড় দানা ‘র পরিপ্রেক্ষিতেই দীঘা – মন্দারমণিতে আগত পর্যটকদের দুপুরে এলাকা ছাড়ার নির্দেশ জেলা প্রশাসনের

কলকাতা ২৩ অক্টোবর (হি. স.) : দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সহ উপকূল অঞ্চল জুড়ে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার পাশাপাশি  দুপুর ১২টার মধ্যেই এলাকা ছাড়তে নির্দেশ। আগামী ২৩-২৫ নতুন করে হোটেল বুকিং নেওয়া হবে না – এই কড়া নির্দেশ মূলত নিরাপত্তার খাতিরেই। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি এ প্রসঙ্গে জানিয়েছেন, বুধবার দুপুরের মধ্যেই হোটেল ছাড়তে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

এদিকে, মঙ্গলবার রাতেই পৌঁছেছে তিন কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শীঘ্রই সতর্ক করার কাজ শুরু হবে। প্রায় দুই লাখ মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার বিরাট কর্মযজ্ঞ রয়েছে। মূলত ত্রাণ শিবিরে তাদের রাখা হবে। সুতরাং এই মুহূর্তে পরিকাঠামো প্রস্তুত করেছে জেলা প্রশাসন। দীঘা উপকূল অঞ্চল সহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন পর্বের কাজ চলছে।

দীঘা ও শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। পাঁচটি ব্লকে ৬০ টি ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা। এছাড়াও ৪৩ টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার রয়েছে। রামনগর – ১, ২ এবং কাঁথি – ১, খেজুরি – ২ ও দেশপ্রাণ ব্লককে প্রতি মুহূর্তে সজাগ থাকতে নির্দেশ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top