News Flash

  • Home
  • দেশ
  • রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি, কলকাতা-সহ কয়েকটি স্থানে জোরদার তল্লাশি
Image

রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি, কলকাতা-সহ কয়েকটি স্থানে জোরদার তল্লাশি

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): রেশন দুর্নীতি মামলায় আবারও তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল থেকে কলকাতা-সহ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রের খবর, কলকাতা ও হাওড়া-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

সূত্রের খবর, মোট ১৪ জায়গায় একযোগে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।কলকাতার বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। মহেন্দ্র আগরওয়াল নামে ওই ব্যবয়ায়ীর সঙ্গে রেশন বণ্টন দুর্নীতিতে কী যোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাঙুর এলাকাতেই ওই ব্যবসায়ীর দু’টি বাড়ি আছে। একযোগে দু’জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও হাওড়ার পাঁচলার এক রেশন ডিলারের বাড়িতেও হানা দিয়েছে ইডি-র অন্য একটি দল।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top