News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড় নিয়ে ভয় পাবেন না, ওডিশার জনগণকে অভয় দিলেন নবীন পট্টনায়েক
Image

ঘূর্ণিঝড় নিয়ে ভয় পাবেন না, ওডিশার জনগণকে অভয় দিলেন নবীন পট্টনায়েক

ভুবনেশ্বর, ২৩ অক্টোবর (হি.স.): এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক ঘূর্ণিঝড়ের দাপট সামলেছেন। এবার ঘূর্ণিঝড় দানার প্রেক্ষিতে সম্ভাব্য দুর্যোগ নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় নিয়ে ভয় পাবেন না।

ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডি প্রধান নবীন পট্টনায়েক বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, “ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হবেন না। আমরা অতীতে একসঙ্গে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় সফলভাবে মোকাবিলা করেছি। আমাদের কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নীতি আমাদের এর প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে। অনুগ্রহ করে সতর্ক থাকুন, নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং পূর্ণভাবে সহযোগিতা করুন। আমি সব নির্বাচিত প্রতিনিধিদের এই চ্যালেঞ্জিং সময়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা অতীতের মতোই এই ঘূর্ণিঝড়কে সফলভাবে কাটিয়ে উঠব।”

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top