News Flash

  • Home
  • দেশ
  • কুল্লুতে বিজলি মহাদেব রোপওয়ের নির্মাণ কাজ শুরু, ৭-মিনিটেই পৌঁছনো যাবে মন্দিরে
Image

কুল্লুতে বিজলি মহাদেব রোপওয়ের নির্মাণ কাজ শুরু, ৭-মিনিটেই পৌঁছনো যাবে মন্দিরে

কুল্লু, ২৩ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের অবশেষে শুরু হয়েছে বিজলি মহাদেব রোপওয়ের নির্মাণ কাজ। নির্মাণ সামগ্রী ইতিমধ্যেই পিরডিতে পৌঁছেছে। পিরডি থেকে বিজলি মহাদেব পর্যন্ত ২.৪ কিলোমিটার এই রোপওয়ের নির্মাণকাজ শেষ হলে খুব তাড়াতাড়ি পৌঁছনো যাবে মন্দিরে।কুল্লু শহরের বিপরীতে খারাল পাহাড়ের ওপরে একটি শিব মন্দির রয়েছে।

কুল্লু থেকে বিজলি মহাদেব পর্যন্ত ট্রেকিং করে মন্দিরে পৌঁছতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়, কিন্তু এই রোপওয়ে তৈরি হয়ে গেলে মাত্র ৭ মিনিটে পৌঁছনো যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গত ৫ মার্চ বিজলি মহাদেব রোপওয়ের ভূমিপুজো করেছিলেন। অবশেষে বিজলি মহাদেব রোপওয়ের কাজ শুরু হয়েছে। যদিও, এই রোপওয়ে নির্মাণের বিরোধিতা করেছিল ‘সংঘর্ষ সমিতি’ নামে এক সংগঠন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top