চোপড়া, ২৩ অক্টোবর (হি. স.) : প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুরের চোপড়ায় । বুধবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উচলগছ ৫৮ নম্বর বুথে ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছিল আবাসের সমীক্ষা। সমীক্ষা শুরু হতেই সরকারি কর্মীদের ওপর ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।জানা গেছে, এদিন আবাস যোজনার সমীক্ষা করতে উচলগছ গ্রামে পৌঁছন সরকারি কর্মীরা। তাঁদের দেখেই ক্ষোভে উগরে দেন বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ, যাদের ঘর পাওয়ার কথা, তাদের নাম তালিকায় নেই। অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে আবাসের তালিকায়। এমন যদি চলতে থাকে, তাহলে যাদের সত্যি আবাসের বাড়ি প্রয়োজন তারা কখনও বাড়িই পাবেন না। তাই সমীক্ষায় দেখানো হোক কারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য।

প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা ঘিরে উত্তেজনা চোপড়ায়
Releated Posts
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…


















