News Flash

  • Home
  • দেশ
  • মনোনয়ন পত্র দাখিলে বিজেপির প্রার্থীরা, বর্ণাঢ্য মিছিল বিভিন্ন জেলাতে
Image

মনোনয়ন পত্র দাখিলে বিজেপির প্রার্থীরা, বর্ণাঢ্য মিছিল বিভিন্ন জেলাতে

কলকাতা, ২৩ অক্টোবর (হি. স.) : হাতে মাত্র আর দুইদিন। কাজেই কালক্ষেপ না করে আসন্ন উপ নির্বাচনের জন্য বুধবার বিজেপির প্রার্থীরা দাখিল করেছেন মনোনয়ন পত্র। উত্তর চব্বিশ পরগণা জেলার দুই বিধানসভা কেন্দ্র নৈহাটি ও হাড়োয়াতে ভারতীয় জনতা পার্টির তরফে নতুন দুই প্রার্থী যথাক্রমে রূপক মিত্র  ও বিমল দাস জমা দিয়েছেন মনোনয়ন পত্র। রূপক মিত্র ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে প্রার্থী পদে জমা দেন মনোনয়ন ও বিমল দাস দাখিল করেছেন তার মনোনয়ন পত্র। মহকুমা প্রশাসনিক ভবনে বসিরহাট সাংগঠনিক জেলার কর্মী ও সমর্থকদের উপস্থিতিতেই এ নিয়ে ভিড় নজরে পড়ে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা হাজির ছিলেন। যথারীতি দলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মেদিনীপুর কেন্দ্রের দলীয় প্রার্থী শুভজিৎ রায়ও প্রার্থী পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়েছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ দুই সাংসদ সৌমেন্দু অধিকারী ও জ্যোতির্ময় সিং মাহাতো এই পর্বে উপস্থিত ছিলেন।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top