News Flash

  • Home
  • দেশ
  • ‘দানা’-র চিন্তায় শঙ্কা বারাসতের বড় কালীপুজো কমিটিগুলির
Image

‘দানা’-র চিন্তায় শঙ্কা বারাসতের বড় কালীপুজো কমিটিগুলির

উত্তর ২৪ পরগনা, ২৩ অক্টোবর (হি.স.) : ঘূর্ণিঝড় ‘দানা’ ক্রমশ ধেয়ে আসছে ওড়িশা-বাংলার উপকূলে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় ৷ তাও আবার কালীপুজোর সময় ৷ আর তাতেই চিন্তা বাড়িয়েছে বারাসতের বড় বাজেটের পুজো কমিটিগুলির৷ প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় রীতিমতো ঘুম উড়েছে তাঁদের।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ ‘দানা’র মোকাবিলা করা, অন‍্যদিকে, প্যান্ডেলের কাজ যথাসময়ে সম্পূর্ণ করাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজো উদ্যোক্তাদের কাছে। তাই, তড়িঘড়ি মণ্ডপসজ্জার কাজ সেরে নিতে চাইছেন বারাসতের বড় পুজো কমিটিগুলি। কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার বন্ধ রাখছেন মণ্ডপের কাজ।

বারাসতের বড় পুজোগুলোর মধ্যে রয়েছে নবপল্লীর আমরা সবাই ক্লাব। এছাড়া, পায়োনিয়র পার্ক, শতদল সঙ্ঘ, বিদ্রোহী ক্লাব, বারাসত ব্যায়াম সমিতি, কেএনসি রেজিমেন্ট, সন্ধানী ক্লাব বিশেষ ভাবে উল্লেখযোগ্য। পুজোমণ্ডপে শুধু থিমের চমক নয়, আলোকসজ্জাতেও নজর কাড়ে বারাসতের কালীপুজো।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোরে ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়তে পারে ওডিশা-বাংলার উপকূলবর্তী এলাকায়। যার প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা জেলাও। এর জেরেই তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top