News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘অসম সম্মিলিত মঞ্চ’-এর সভাপতি পদে ইস্তফা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার, ক্ষুব্ধ বিরোধী জোট
Image

‘অসম সম্মিলিত মঞ্চ’-এর সভাপতি পদে ইস্তফা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার, ক্ষুব্ধ বিরোধী জোট

গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : রাজ্যে বিরোধীদের জোট ‘অসম সম্মিলিত মঞ্চ’-এর সভাপতি পদে ইস্তফা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আচমকা তাঁর এ ধরনের সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে বিরোধী জোট শিবিরে।

মূলত আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিহালি আসনে প্রার্থী দিতে বিরোধীদের অস্পষ্ট অবস্থানের পরিপ্রেক্ষিতেও প্রদেশ কংগ্রেস সভাপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিহালি আসনে ‘অসম সম্মিলিত মঞ্চ’-এর অন্যতম শরিক ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী, সংক্ষেপে সিপিআই-এমএল) এবং ভারতীয় জাতীয় কংগ্রেস উভয় দলই প্রার্থী দিতে তাদের অবস্থানে অনড়। 

তবে ভূপেন বরা বিহালি আসন সিপিআই (এমএল)-এর জন্য ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও কংগ্রেসের কতিপয় নেতা ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ ব্যক্ত করায় দুই দলের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল।

‘অসম সম্মিলিত মঞ্চ’-এর সাধারণ সম্পাদককে সম্বোধন করে সভাপতি পদে ইস্তফা সংবলিত চিঠিতে ভূপেন বরা লিখেছেন, ‘১৮ অক্টোবর গুয়াহাটিতে অসম সম্মিলিত মঞ্চ-এর একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক তথা অসমের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় বিধানসভা উপ-নির্বাচনে বিহালি আসনে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেদিন ওই আসন সিপিআই (এমএল) দাবি করেছিল।’ 

চিঠিতে ভূপেন বরা আরও লিখেছেন, আশ্বাস সত্ত্বেও, কমিটির সুপারিশ এখনও এআইসিসি গ্রহণ করেনি। বরা লিখেছেন, তিনি কমিটিকে তাঁর সুপারিশ পুনর্বিবেচনা করতে রাজি করার চেষ্টা করছেন। কিন্তু তাঁরা এআইসিসি থেকে অবিলম্বে নিশ্চিতকরণের দাবিতে অটল। তিনি যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেননি তা কার্যকর করার জন্য প্রচুর চাপের সম্মুখীন হয়ে ‘অসম সম্মিলিত মঞ্চ’-এর সভাপতি হিসেবে তাঁর ভূমিকা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তিনি আরও লিখেছেন, রাহুল গান্ধী তাঁর অসম সফরের সময় এবং মেঘালয়ে উত্তর-পূর্বাঞ্চল কংগ্রেস সমন্বয় কমিটির বৈঠকে বিরোধী ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন।

এদিকে, ‘অসম সম্মিলিত মঞ্চ’-এর অন্যান্য শরিক দল বৃহস্পতিবার সকাল ১০-টার মধ্যে এপিসিসিকে বিহালি আসনের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top