News Flash

  • Home
  • দেশ
  • ‘দানা’-র সতর্কতায় শিয়ালদা বিভাগে বাতিল ১৬০টি লোকাল, রাত থেকেই বন্ধ দক্ষিণ শাখার ট্রেন
Image

‘দানা’-র সতর্কতায় শিয়ালদা বিভাগে বাতিল ১৬০টি লোকাল, রাত থেকেই বন্ধ দক্ষিণ শাখার ট্রেন

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): ‘দানা’র প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। সে কারণে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। রেল জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। পাশাপাশি, শিয়ালদা ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একই রকম ভাবে হাসনাবাদ থেকেও কোনও ট্রেন বারাসত বা শিয়ালদার উদ্দেশে ওই সময়ে চলাচল করবে না।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top