News Flash

  • Home
  • দেশ
  • নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, আশ্বাস দিলেন বিজয়া কিশোর রাহাতকর
Image

নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, আশ্বাস দিলেন বিজয়া কিশোর রাহাতকর

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন বিজয়া কিশোর রাহাতকর। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। আশ্বস্ত করে বলেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বিজয়া কিশোর রাহাতকর এদিন বলেছেন, “আমার প্রতি আস্থা ও এত বড় দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমি নিজের সেরাটা দেব।”

তিনি আরও বলেছেন, “নারী ও শিশুদের প্রতি অপরাধের ক্রমবর্ধমান সংখ্যা আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়। এই ধরনের বিকৃত মানসিকতার মানুষ, যারা এই ধরনের অপরাধ করে তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া উচিত এবং এই ধরনের কোনও অপরাধ করার আগে তাদের পরিণতির আশঙ্কা করা উচিত, কমিশন এই লক্ষ্যে কাজ করে যাবে।”কলকাতার আর জি কর কাণ্ড প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রধান বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, “কলকাতার ঘটনাটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতীয় মহিলা কমিশন দ্বারা গৃহীত সমস্ত পদক্ষেপ প্রকাশ্যে আনা হয়নি, তবে কমিশন নিজস্ব কাজ চালিয়ে যাচ্ছে… আমরা এভাবেই কাজ চালিয়ে যাব।”

Releated Posts

ভারতের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্প অস্ট্রেলিয়ার জন্যও নতুন সুযোগ তৈরি করছে: রিপোর্ট

ক্যানবেরা, ১৮ জুলাই (আইএএনএস): ভারতের দ্রুত সম্প্রসারিত প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি খাত অস্ট্রেলিয়ার মতো দেশগুলির জন্যও নতুন কৌশলগত…

ByByNews Desk Jul 18, 2026

সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের, বিরোধীদেরও সরব সমালোচনা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): দিল্লির জন্তর মন্তরে টানা ২০ দিন অনশন চালানোর পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জলবায়ু…

ByByNews Desk Jul 18, 2026

বাংলা-অসমে কড়াকড়ির জেরে দক্ষিণ ভারতে ঘাঁটি গাড়ছে অবৈধ অনুপ্রবেশ চক্র, দাবি নিরাপত্তা সূত্রের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চলা কড়া অভিযানের জেরে দালালচক্র তাদের কৌশল বদলেছে…

ByByNews Desk Jul 18, 2026

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top