News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে তিন রোহিঙ্গা ও দুই বাংলাদেশী নাগরিককে আটক
Image

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে তিন রোহিঙ্গা ও দুই বাংলাদেশী নাগরিককে আটক

আগরতলা, ২২ অক্টোবর: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে। আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে তিন রোহিঙ্গা ও দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।

প্রসঙ্গত, ত্রিপুরার সীমান্তগুলিতে বিএসএফ’র কড়া নজরদারি চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে ত্রিপুরায় প্রবেশ করে নিচ্ছে। এর মধ্যে আগরতলা রেলস্টেশন থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। 

জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আগরতলা রেলস্টেশনে দিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। ওই খবরের ভিত্তিতে জিআরপি, আরপিএফ, বিএসএফ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ৫ জনকে ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশী জেরাই তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তারা বহিরাজ্যে যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিলেন।

তিনি আরও বলেন, তাদের মধ্যে তিনজন রোহিঙ্গা এবং দুইজন বাংলাদেশী নাগরিক রয়েছেন। রোহিঙ্গারা হায়দ্রাবাদ এবং বাংলাদেশীরা মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে এসেছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

Releated Posts

শারদোৎসবের আগেই চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন…

ByByNews Desk Jul 18, 2026

মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের

নয়াদিল্লি, ১৮ জুলাই: ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026
Scroll to Top