News Flash

  • Home
  • দিনের খবর
  • রোদ ঝলমলে আকাশ মহানগরীতে, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া
Image

রোদ ঝলমলে আকাশ মহানগরীতে, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। দিঘা, বকখালি-সহ উপকূলবর্তী অঞ্চলে চলছে মাইকিং। তার আগে মঙ্গলবার রোদ ঝলমে আকাশ মহানগরী কলকাতায়, একইরকম আবহাওয়া দক্ষিণবঙ্গের অন্যত্রও। তবে, বুধবার থেকেই বদলে যেতে পারে আবহাওয়া।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। তবে, মঙ্গলবার শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি।

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top