News Flash

  • Home
  • খেলা
  • গোমতী জেলার সফল মহিলা খেলোয়াড়রা আর্থিক পুরস্কারে সংবর্ধিত
Image

গোমতী জেলার সফল মহিলা খেলোয়াড়রা আর্থিক পুরস্কারে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সাফল্য অর্জনকারী মহিলা খেলোয়াড়দের আর্থিক পুরস্কারে সংবর্ধিত করা হয়েছে। পাশাপাশি খেলোয়ারদের প্রশংসাপত্র এবং সুদৃশ্য কিটস্ও প্রদান করা হয়েছে। উদয়পুরের রাজর্ষি হল-এ আজ, মঙ্গলবার এক বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠানে ২৮ জন মহিলা খেলোয়াড়দের হাতে এই অর্থ পুরস্কার এবং প্রশংসা পত্র তুলে দেওয়া হয়েছে। ‌ বিশেষ করে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের বাস্তবায়নে এই উদ্যোগ গোমতী জেলার ক্রীড়া মহলে অবশ্যই বেশ সাড়া পড়েছে। রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় এ বছর গোমতী জেলা দল বাস্কেটবল ইভেন্টে অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল। দলের ১০ জন খেলোয়াড়ের প্রত্যেককেই আজ সংবর্ধিত করা হয়েছে। অনূর্ধ্ব ১৪ ফুটবল ইভেন্টে বালিকা বিভাগে এবছর রানার্স আপ খেতাব পেয়েছে গোমতী জেলা দল। টিমের ১৬ জন খেলোয়াড়ের প্রত্যেককে আজ, মঙ্গলবার ওই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়েছে। ‌ অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে স্কুল স্পোর্টস দাবা প্রতিযোগিতায় একজন রানার্স এবং একজন ব্রোঞ্জ পদক বিজয়ী অর্থাৎ দুজন সাফল্য অর্জনকারী দাবারুকেও সংবর্ধনা জানানো হয়েছে। ২৮ জনের প্রত্যেক খেলোয়ার কে ১৫০০ টাকা করে অর্থ পুরস্কারের পাশাপাশি প্রশংসাপত্র এবং সুদৃশ্য জার্সি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ খেলোয়াড়দের হাতে অর্থ পুরস্কার এবং প্রশংসাপত্র ও কিটস্ তুলে দেন।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top