News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গগনচুম্বী শাক-সবজি সহ অত্যাবশ্যক সামগ্রী, শিবসাগরে খাদ্যমন্ত্রীর কুশপুতুল দাহ কৃষকমুক্তির
Image

গগনচুম্বী শাক-সবজি সহ অত্যাবশ্যক সামগ্রী, শিবসাগরে খাদ্যমন্ত্রীর কুশপুতুল দাহ কৃষকমুক্তির

শিবসাগর (অসম), ২২ অক্টোবর (হি.স.) : রাজ্যে শাক-সবজি থেকে শুরু করে অত্যাবশ্যক সামগ্রীর গগনচুম্বী মূল্যে দিশাহারা নাগরিককুল। এমতাবস্থায় গভীর নিদ্রায় আচ্ছন্ন খাদ্য ও গণবণ্টন দফতরের মন্ত্রী রঞ্জিতকুমার দাস। মন্ত্রীর নিদ্রা ভঙ্গ করতে এবং অত্যাবশ্যক সামগ্রীর মূল্য হ্রাস করতে প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করেছে কৃষকমুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। এই কর্মসূচির অধীনে আজ শিবসাগরের দৌলমুখ চারিআলিতে খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্ৰী রঞ্জিতকুমার দাসের কুশপুতুল দাহ করেছন দুই সংগঠনর শতাধিক কর্মকর্তা ও সমর্থকরা।    

মন্ত্ৰী রঞ্জিত দাসের কুশপুতুলে অগ্নিসংযোগ করে ‘মূল্য বৃদ্ধি রোধ করো’, ‘খাদ্য ও সরবরাহ বিভাগ হায় হায়’, ‘রঞ্জিত দাস মুৰ্দাবাদ’ প্রভৃতি স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তাল করে তুলেন ছাত্ৰ মুক্তি এবং কৃষক মুক্তির শতাধিক কর্মকর্তা ও কৰ্মী।

সে সময় প্ৰতিবাদকারী এবং পুলিশের মধ্যে সৃষ্টি হয় হাতাহাতি, ধস্তাধস্তি। এক সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে সক্ষম হয়।  দ্রব্যমূল্য বৃদ্ধির দায় মাথায় নিয়ে খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী রঞ্জিত দাসের পদত্যাগ দাবি করেছেন কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির কেন্দ্ৰীয় সাংগঠনিক সম্পাদক রিতুমণি হাজরিকা।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top