News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের বাজারে টাকা উড়ছে মহারাষ্ট্ৰে! পুণে-তে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫ কোটি
Image

ভোটের বাজারে টাকা উড়ছে মহারাষ্ট্ৰে! পুণে-তে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫ কোটি

পুণে, ২২ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, এই অবস্থায় ভোটের বাজারে রীতিমতো টাকা উড়ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পুণে-তে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৫ কোটি টাকা। পুণে গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখ বলেছেন, সোমবার (২১ অক্টোবর) পুণের খেদ শিবাপুর টোল নাকায় পুণে গ্রামীণ পুলিশ নাকাবন্দির সময় একটি গাড়িতে মোট ৫ কোটি পেয়েছে। চালক-সহ গাড়িতে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নগদ টাকা আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। যে গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, “গতকাল সেখানে দু’টি গাড়ি ছিল যার মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ছিল। আমি আগেই বলেছিলাম, একনাথ শিন্ডে ভোটে জেতার জন্য জনসাধারণকে টাকা দেবেন। এটি ছিল ১৫ কোটি টাকার প্রথম কিস্তি। দু’টি গাড়ি ছিল, কিন্তু ফোন পেয়ে তাঁরা একটি ছেড়ে দিয়েছে, যে ইন্সপেক্টর সেখানে ডিউটিতে ছিলেন তিনি আগে বিধায়কের সেবায় ছিলেন। রাজ্যের প্রায় ১৫০ জন বিধায়ক এখনও পর্যন্ত ১৫ কোটি টাকা পেয়েছেন।”

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top