News Flash

  • Home
  • দেশ
  • কিছুই বলতে চাই না, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী
Image

কিছুই বলতে চাই না, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): জুনিয়র চিকিৎসকদের অনশন ও আন্দোলন প্রত্যাহার নিয়ে উষ্মা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।

শুভেন্দু অধিকারী বলেন, “যারা দাবি করেছিলেন, তারা কেন হঠাৎ করে অনশন ও আন্দোলন প্রত্যাহার করলেন, সেটি তারাই বলতে পারবেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।”

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওনার কথার উত্তর দেবো না, উনি কখন হাসেন, কাঁদেন, তা আমি বলতে পারব না।”

এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চান না, তবে তার উষ্মা স্পষ্টতই প্রকাশ পায়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top