News Flash

  • Home
  • দিনের খবর
  • সুতিতে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে প্রাণ হারালো শিশু, তদন্তের দাবি স্থানীয়দের
Image

সুতিতে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে প্রাণ হারালো শিশু, তদন্তের দাবি স্থানীয়দের

মুর্শিদাবাদ, ২২ অক্টোবর (হি.স.): মুর্শিদাবাদ জেলার সুতির ধলা রামচন্দ্রপুর আমবাগানে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে একটি শিশু প্রাণ হারিয়েছে। গতকাল বিদ্যুৎ দফতরের কর্মীরা বিদ্যুতের খুঁটিতে সার্ভিস তার লাগানোর কাজ করতে এসে অর্ধসমাপ্ত অবস্থায় রেখে চলে যান। এর ফলে বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের তারটি খোলা অবস্থায় পড়ে থাকে। মঙ্গলবার সকালে খেলার সময় ৯ বছর বয়সী অন্তু সিংহ, অসাবধানতাবশত খোলা তারে হাত লাগে, এরপর ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দফতরের গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিদ্যুৎ কর্মীরা গতকাল কাজ করার পর বিদ্যুতের সংযোগ থাকা তারটি খোলা অবস্থায় ফেলে রেখে চলে যান, যা থেকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশুটির মৃত্যুর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুতি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রতিনিধি নয়ন কান্তি দাস জানান, বিদ্যুৎ কর্মীদের উচিত ছিল কাজ শেষ করার আগে সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। তাদের দায়িত্বহীনতার জন্যই একটি নিষ্পাপ শিশুর প্রাণ অকালে ঝরে গেল। এখন বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে তদন্ত দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top