News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম বিধানসভার পাঁচ আসনে অনুষ্ঠেয় উপনিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করবে না বদরউদ্দিনের এআইইউডিএফ
Image

অসম বিধানসভার পাঁচ আসনে অনুষ্ঠেয় উপনিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করবে না বদরউদ্দিনের এআইইউডিএফ

গুয়াহাটি, ২২ অক্টোবর (হি.স.) : আগামী ১৩ নভেম্বর অসম বিধানসভার পাঁচ আসনে অনুষ্ঠেয় উপনিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করবে না বদর উদ্দিন আজমলের এআইইউডিএফ। উপনিৰ্বাচনের পরিবৰ্তে রাজ্যে অনুষ্ঠেয় পঞ্চায়ত নিৰ্বাচনের জন্য দল মনোনিবেশ করেছে। জানান দলের সুপ্রিমো বদর উদ্দিন।

এর আগে ব্যাপক জল্পনা চলছিল, সামাগুড়ি আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে এআইইউডিএফ। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সেই সম্ভাবনা নাকচ করেছেন এআইইউডিএফ-প্রধান।

এদিকে বিহালি আসনে প্ৰাৰ্থীর নাম চূড়ান্ত করতে অসম সম্মিলিত মঞ্চ এক সৰ্বদলীয় বৈঠকের আয়োজন করেছে। হোটেল লিলিতে আজ বিকাল চারটা থেকে অনুষ্ঠিত হচ্ছে বৈঠক।

প্ৰসঙ্গত, অসম বিধানসভার আসন্ন উপনির্বাচনে গত ২০ অক্টোবপ দলের চার আসন যথাক্ৰমে ধলাই আসনে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, চিরাং জেলার অন্তর্গত তফশিলি জনজাতি সিঁদলি (এসটি) আসনে সঞ্জীব ওয়ারলে, বঙাইগাঁও আসনে ব্রজেনজিৎ সিনহা এবং নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়ি আসনে তানজিল হুসেনের নাম ঘোষণা করেছেন সর্বভারতীয় কংগ্রেস (এআইসিসি) সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চার আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেও একটি আসন বিহালি নিয়ে জট এখনও খুলেনি। কেননা বিহালি আসনেও নিজেদের প্রার্থী দিতে অনড় কংগ্রেস।

Releated Posts

বন্‌ধ-অবরোধ নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): নিজেদের দাবি-দাওয়া ও অভিযোগ জানাতে বন্‌ধ বা অবরোধের পথ না নেওয়ার জন্য মণিপুরের সব…

ByByNews Desk Aug 30, 2026

মণিপুরে মহিলা ক্যাডারসহ ৭ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে…

ByByNews Desk Aug 30, 2026

নাগাল্যান্ডে গ্রামীণ আয়ের বড় উৎস হয়ে উঠছে ‘নাগা কিং চিলি’

কোহিমা, ৩০ আগস্ট (আইএএনএস): নাগাল্যান্ডের সেয়িহামা গ্রামে জনপ্রিয় ‘রাজা মির্চা’ বা ‘নাগা কিং চিলি’ চাষ ক্রমেই গ্রামীণ আয়ের…

ByByNews Desk Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top