News Flash

  • Home
  • দেশ
  • মহিলাকে পিষে দিয়ে চলে গেল মালবাহী গাড়ি, চালক গ্রেফতার
Image

মহিলাকে পিষে দিয়ে চলে গেল মালবাহী গাড়ি, চালক গ্রেফতার

নদিয়া, ২১ অক্টোবর (হি.স.): তাহেরপুর থানা এলাকায় এক মহিলাকে পিষে দিয়ে চলে গেল মালবাহী গাড়ি। রবিবার রাতের এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম তন্দ্রা বিশ্বাস (৩২)। তিনি তাহেরপুর থানা এলাকার শ্যামনগর কামগাছি এলাকার বাসিন্দা সুজন বিশ্বাস নামে এক ওষুধ ব্যবসায়ীর স্ত্রী। সুজনবাবুর ওষুধের দোকান রয়েছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার জালালখালিতে। রাতে দোকান বন্ধ করে সুজয়বাবু স্ত্রীকে নিয়ে বাইক চালিয়ে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক ধরে কৃষ্ণনগরের দিক থেকে তাহেরপুরের দিকে আসছিলেন। রাস্তায় বাইক দাঁড় করানো নিয়ে ওই ওষুধের দোকানদারের সঙ্গে এক ইঞ্জিন ভ্যানচালকের বচসা হয়। অভিযোগ, চালক তন্দ্রাদেবীকে অশ্রাব্য গালিগালাজ করে। প্রতিবাদ করেন সুজনবাবু। দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দু’পক্ষই আরও কয়েক জনকে ফোন করে ডেকে আনে। অভিযোগ, ইঞ্জিনভ্যানের চালক ফোন করে একটি পিকআপ ভ্যানকে ডেকে আনেন।

ঝামেলা মিটে গেলে বিশ্বাসদম্পতি ফিরে যাচ্ছিলেন। অভিযোগ, পথে সেই পিকআপ ভ্যান চালক হঠাৎ গতি বাড়িয়ে তাঁদের পিষে দিয়ে ভ্যানটি ফেলে রেখে চম্পট দেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে। চিকিৎসকেরা তন্দ্রাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top