News Flash

  • Home
  • দেশ
  • কৃপাখালিতে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় স্কুল পড়ুয়ার অভিভাবকেরা নবান্নে মুখ্যমন্ত্রীর মুখোমুখি
Image

কৃপাখালিতে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় স্কুল পড়ুয়ার অভিভাবকেরা নবান্নে মুখ্যমন্ত্রীর মুখোমুখি

কলকাতা, ২১ অক্টোবর (হি. স.) : চলতি মাসের প্রথম সপ্তাহের ঘটনা। দক্ষিণ ২৪ পরগণা জেলার কৃপাখালিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে সোমবার নবান্নে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় নবান্নে সংশ্লিষ্ট অভিভাবকদের মুখোমুখি বসে দীর্ঘ আলোচনা করা হয়েছে। নাবালিকার মা ও বাবা’কে সঙ্গে করে আনেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। কড়া নিরাপত্তার মধ্যেই সোমবার দুপুর ২ টো নাগাদ নবান্নে পৌঁছে সটান ১৪ তলায় উঠে যান।উল্লেখ্য, নাবালিকার মৃত্যুর ঘটনায় উত্তাল হয় কুলতলি – জয়নগর এলাকা। এর পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ জনতা মহিষমারিহাটের কাছে পুলিশ জনতা গোলমাল ও তৎপরবর্তীতে ফাঁড়িতে অগ্নি সংযোগ ঘটে । আক্রান্ত হয় পুলিশও। বিরোধীদের দাবিতে নাবালিকার ময়নাতদন্ত হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। ইতিমধ্যে ওই ঘটনায় সিট গঠন করেছে রাজ্য সরকার। চলছে তদন্তের কাজ।

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top