News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের নিরিখে কলকাতায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম, ৩০টি ওয়ার্ড ডেঙ্গু মুক্ত ঘোষিত
Image

রাজ্যের নিরিখে কলকাতায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম, ৩০টি ওয়ার্ড ডেঙ্গু মুক্ত ঘোষিত

কলকাতা, ২১ অক্টোবর (হি. স.) : কলকাতা পুরসভার ৩০ টি ওয়ার্ড এই মুহূর্তে ডেঙ্গু মুক্ত। বাকি ১১৪ ওয়ার্ডে কম বেশি মশাবাহিত এই মারণ রোগের প্রকোপ ধরা পড়ে। মোট ১৪৪ ওয়ার্ডের মধ্যেই এ নিয়ে উদ্বেগ ছিল। বর্ষা ও তৎপরবর্তীতে রাস্তা বন্ধ ছিল। এদিকে, কলকাতা পুরসভার তরফেও বছরভর মশা নিধনে লাগাতার চলে প্রচারাভিযান এবং নজরদারি। এর ফলেই গত বছরের তুলনায় গত এক বছরের ব্যবধানে এই সময়ে চলতি বছরে কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত শহরতলিতে ডেঙ্গুর প্রকোপ যথেষ্ট কম রয়েছে, এ তথ্য রাজ্যের স্বাস্থ্য দফতরের। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পেরিয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী পাঁচটি জেলা প্রতি বছর ডেঙ্গু আক্রান্তের নিরিখেই প্রথম পাঁচের মধ্যে থাকে। তবে এবার সেই জেলাগুলিকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলা। অন্যদিকে, বর্ষা সবেমাত্র শেষ পর্যায়ে। পুরসভার স্বাস্থ্য দফতর পরিসংখ্যান, শহর কলকাতায় গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা ৯৩ শতাংশ কম।১ জানুয়ারি, ২০২৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৯৯ জন। একই সময়ে এবছরে মহানগরে সে তুলনায় ৬৫২ জনের ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ মিলেছে।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top