বসিরহাট, ২১ অক্টোবর(হি.স.): সন্দেশখালি থানা এলাকার একটি গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার মামাতো দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছরের ওই গৃহবধূর স্বামী তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করেন। চলতি মাসের ১৬ তারিখ, বুধবার, বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মামাতো দেওর ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের পর ওই গৃহবধূ বিষয়টি ২০ অক্টোবর রবিবার সন্দেশখালি থানায় জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে যুবককে গ্রেফতার করে। সোমবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।



















