News Flash

  • Home
  • দেশ
  • দূষণ কমাতে নতুন পন্থা, দিল্লিতে চালু ”রেড লাইন অন, গাড়ি অফ” অভিযান
Image

দূষণ কমাতে নতুন পন্থা, দিল্লিতে চালু ”রেড লাইন অন, গাড়ি অফ” অভিযান

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): দিল্লিতে বায়ুদূষণ কমাতে এবার নতুন পন্থা অবলম্বন করলো দিল্লি সরকার। দিল্লিতে চালু হল ”রেড লাইন অন, গাড়ি অফ” সতর্কতামূলক অভিযান। এই অভিযানের সূচনাতে সোমবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, “আমরা জানি দিল্লিতে দূষণ বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে, শীত যত ঘনিয়ে আসছে, দূষণ ততই বাড়ছে। এটা দুর্ভাগ্যজনক যে, দিল্লি শহরের তুলনায় শহরের বাইরে থেকে দ্বিগুণ দূষণের সম্মুখীন হয়। ধূলাবালি ও যানবাহনের দূষণ ছাড়াও খড় পোড়ানোর কারণে দূষণ হয়।”পরিবেশ মন্ত্রী গোপাল রাই আরও বলেছেন, “২ বছর আগে আমরা পঞ্জাবে সরকার গঠন করেছি এবং পঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা কমে যাচ্ছে।

দুর্ভাগ্যবশত, হরিয়ানা ও উত্তর প্রদেশে খড় পোড়ানোর ঘটনা বাড়ছে। আমরা বিজেপি সরকার এবং নেতাদের কাছে হরিয়ানা এবং উত্তর প্রদেশে খড় পোড়ানোর ঘটনা বন্ধ করার জন্য আবেদন করছি। গতকাল আমি আনন্দ বিহার (দিল্লি-ইউপি সীমান্তে) পরিদর্শন করেছি, যেখানে আমি অনেক ডিজেল চালিত বাস দেখেছি। দিল্লিতে আমরা সিএনজি এবং ইলেকট্রিক বাস চালাচ্ছি। আমরা বিজেপি সরকারকে দিল্লিকে সহযোগিতা করার জন্য আবেদন করছি। দিল্লি সরকার নিজস্ব কাজ করছে। যানবাহন থেকে দূষণ মোকাবিলা করার জন্য, আমরা সোমবার থেকে এক মাসব্যাপী ”রেড লাইন অন, গাড়ি অফ” সচেতনতা প্রচার শুরু করছি।”

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top