News Flash

Image

অসমের উপনির্বাচনে অগপ-প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী

গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : আগামী ১৩ নভেম্বর অসমের পাঁচ বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে বিজেপি-জোটশরিক ‘অসম গণ পরিষদ’ (অগপ) তাদের একমাত্র আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সে অনুযায়ী ৩২ নম্বর বঙাইগাঁও আসনে দীপ্তিময়ী চৌধুরীকে প্রার্থী করেছে অগপ। তিনি ওই আসনে টানা আটবারের (১৯৮৫ সাল থেকে) সদ্য-প্ৰাক্তন বিধায়ক তথা সাংসদ ফণীভূষণ চৌধুরীর সহধর্মিণী।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত লোকসভা নির্বাচনে অসম বিধানসভার পাঁচ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। পাঁচ আসনের মধ্যে বিজেপি দুই, একটি করে কংগ্ৰেস, অগপ এবং ‘ইউনাইটেড পিপলস পৰ্টি লিবারেল’ (ইউপিপিএ)-এর প্রার্থী বিজয়ী হয়েছিলেন। সে অনুযায়ী কাছাড় জেলার অন্তর্গত তফশিলি সংরক্ষিত ধলাই (এসসি)-এর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য (বিজেপি), চিরাং জেলার অন্তর্গত তফশিলি জনজাতি সিঁদলি (এসটি)-র বিধায়ক জয়ন্ত বসুমতারি (ইউপিপিএল), অসম গণ পরিষদ-এর প্রবীণ তথা অপ্রতিরোধ্য নেতা ১৯৮৫ সাল থেকে বঙাইগাঁও আসনে লাগাতার আটবারের বিধায়ক ফণীভূষণ চৌধুরী, বিশ্বনাথ জেলার অন্তর্গত বিহালির রঞ্জিত দত্ত (বিজেপি) এবং নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়ির পাঁচবারের বিধায়ক রকিবুল হুসেন (কংগ্রেস) সাংসদ নির্বাচিত হওয়ায় ওই পাঁচ আসন শূন্য হয়ে পড়েছে।

ওই শূন্য পাঁচ আসনে আগামী ১৩ নভেম্বর উপ-নিৰ্বাচন। পাঁচ আসনের মধ্যে বিজেপি তিনটি যথাক্ৰমে ধলাই (এসসি), বিহালি এবং সামাগুড়িতে প্ৰতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যে বিজেপি তাদের তিন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বাকি দুই আসন বঙাইগাঁও এবং সিঁদলি (এসটি) যথাক্ৰমে অসম গণ পরিষদ (অগপ) এবং ইউনাইটেড পিপলস পৰ্টি লিবারেল (ইউপিপিএল)-র জন্য ছেড়েছে বিজেপি।

অগপ তথা প্রাক্তন বিধায়ক বর্তমান সাংসদ ফণীভূষণ চৌধুরীর শক্ত ঘাঁটি বঙাইগাঁও আসনে প্ৰাৰ্থিত্ব পেতে গত কয়েকদিন ধরে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দৌড়ঝাঁপ চলছিল। আসনকে ধরে রাখতে ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরীর নাম চর্চায় ছিল। ইত্যবসরে ফণীভূষণ তাঁর স্ত্রীকে নির্বাচনে টিকিট না দেওয়ার জন্য নাকি আর্জি জানিয়েছিলেন।  কিন্তু তাঁর আর্জিকে দূরে রেখে বিজয় নিশ্চিত করতে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ফণীভূষণের স্ত্রী দীপ্তিময়ীর ওপর ভরসা করেছেন অগপ-র শীর্ষ নেতৃত্ব।

এদিকে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ বঙাইগাঁও জেলা অগপর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। আজ দীপ্তিময়ী চৌধুরীর নাম ঘোষণার পর পর দল থেকে কয়েকজন জেলা স্তরের নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top