News Flash

  • Home
  • দেশ
  • মাটির প্রদীপ তৈরি করে স্বনির্ভর হচ্ছেন পুরাতন মালদার ৪০০ মহিলা
Image

মাটির প্রদীপ তৈরি করে স্বনির্ভর হচ্ছেন পুরাতন মালদার ৪০০ মহিলা

 মালদা, ২১ অক্টোবর (হি.স.) : পুরাতন মালদা শহরের ৪০০-এরও বেশি মহিলা এখন স্বনির্ভর হয়ে উঠেছেন মাটির প্রদীপ তৈরি করে। তাদের মধ্যে অধিকাংশ মহিলার বসবাস ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি, পালপাড়া এবং লেবুবাগান এলাকায়। কিছু পরিবার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুরসহ অন্যান্য এলাকায় রয়েছে।

এই মহিলাদের মধ্যে কেউ প্রবীণ, কেউ নবীন। অনেকের স্বামী মারা গেছেন, তবে জীবিকার প্রয়োজনে মাটির প্রদীপ তৈরি করে তারা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। দীপাবলি উপলক্ষে প্রদীপ তৈরির কাজ এখন জোর কদমে চলছে, এবং বছরের বাকি সময়েও তারা বিভিন্ন প্রদীপ তৈরি করে সেগুলো জেলা ইংলিশবাজার বাজার ও পুরাতন মালদা শহরের বাজারে পাইকারি দরে বিক্রি করছেন।

এটি তাদের জন্য এক নতুন আয়ের পথ খুলে দিয়েছে, এবং স্বামী ও পরিবারের পাশে দাঁড়িয়ে মহিলারা ব্যাপক খুশি।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top