News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের স্বাস্থ্যসচিবকে সরাতে এবার দিল্লি থেকে চিকিৎসকদের চাপ
Image

রাজ্যের স্বাস্থ্যসচিবকে সরাতে এবার দিল্লি থেকে চিকিৎসকদের চাপ

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিবকে সরানোর কোনও প্রশ্ন নেই। এই আবহেই একই দাবিতে চাপ বাড়ালেন দিল্লির জুনিয়র ও রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন। সোমবার সাংবাদিক বৈঠক করে তাঁরাও দাবি তুললেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরাতেই হবে।

সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগের মুহূর্তেও স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের তরফে সোমবারের বৈঠকে ১০ জন আন্দোলনকারীকে যেতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত কত জন যাচ্ছেন বৈঠকে? এখনও সে নিয়ে বিশদে আগাম কিছু জানাননি জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো জানিয়েছেন, ১০ থেকে ১৫ জনের প্রতিনিধি দল যাচ্ছে নবান্নে। যদিও প্রশ্ন থেকে গিয়েছে, মূল বৈঠকে তাঁদের সবাইকে ঢুকতে দেওয়া হবে কি না, তা নিয়ে।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top