News Flash

  • Home
  • দেশ
  • জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা, কংগ্রেস কাউন্সিলর ও তাঁর স্বামীকে হেনস্থা
Image

জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা, কংগ্রেস কাউন্সিলর ও তাঁর স্বামীকে হেনস্থা

বিধাননগর, ২০ অক্টোবর (হি.স.): বিধাননগর পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের হাতিয়াড়া সারদা পল্লীতে রাস্তায় জল জমাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় মহিলা কংগ্রেস কাউন্সিলর এবং তাঁর স্বামী, প্রাক্তন কাউন্সিলরকে হেনস্থা করা হয়। অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রাক্তন কাউন্সিলর রবিবার ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন।

শনিবার রাতে এলাকার কিছু মানুষ আচমকা তাদের বাড়ির সামনে চড়াও হয়ে রাস্তায় জল জমাকে কেন্দ্র করে বাড়ির সামনে অবরোধ করে উত্তেজনা তৈরি করে। এই ঘটনায় কংগ্রেস কাউন্সিলর ও তার স্বামী অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে বিধাননগর পৌরসভা কর্তৃপক্ষ রাস্তাঘাটের অবস্থা উন্নত করেনি। এর ফলে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করে এবং প্রতিবাদ জানান।

কংগ্রেস কাউন্সিলর এবং তাঁর স্বামীর দাবি, যদিও রাস্তাঘাটের দেখভালের দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের, তবুও তাদের বাড়ির সামনে এসে উত্তেজনা সৃষ্টি করা হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকার কারণে দুর্ঘটনা ঘটছে এবং এই পরিস্থিতির প্রতি পৌরসভার উদাসীনতা ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top