News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : ম্যাকনেইলের নট আউট ২৩২ ত্রিপুরার বিরুদ্ধে  বড় স্কোরের লক্ষ্যে কর্ণাটক
Image

নাইডু ট্রফি : ম্যাকনেইলের নট আউট ২৩২ ত্রিপুরার বিরুদ্ধে  বড় স্কোরের লক্ষ্যে কর্ণাটক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পাহাড় প্রমাণ রানের লক্ষ্যে এগুচ্ছে কর্ণাটক। ওপেনার ম্যাকনেইলের অপরাজিত ডাবল সেঞ্চুরি। প্রকার চতুর্বেদী ৯ রানের জন্য শতরান হাতছাড়া করে প্যাভেলিয়নে ফিরলেও বিশাল উনাত সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছে। আগরতলার নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সফরকারী কর্ণাটক বনাম ত্রিপুরার কর্নেল সি কে নাইডু ট্রফি ম্যাচ আজ, রবিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন পুরোটা দখল করে কর্ণাটক একদিকে পাহাড় প্রমাণ রান সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে দিনভর খেলে আগামীকালও সারাদিন দাপট দেখাবে বলে পরিমেয়। সারাদিনের খেলায় ত্রিপুরার বোলাররা বিশেষ করে অমিত আলী, দীপ্তনু চক্রবর্তী, ইন্দ্রজিৎ দেবনাথ, অভিজিৎ দেববর্মার মতো বোলাররা সারা দিনে ৯০ ওভারের মধ্যে মাত্র একটি উইকেট দখল করতে সক্ষম হয়েছে। ৯০ ওভার খেলে কর্ণাটক এক উইকেট হারিয়ে ৪০৭ রান সংগ্রহ করেছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে খেলার চেহারা কি হয় তাই এখন দেখার বিষয়। গ্রুপ লীগের অন্য খেলায় চন্ডিগড়ের প্রথম ইনিংসে ১৩১ রানের জবাবে তামিলনাড়ু দিনের খেলা শেষে ৩৫ ওভারে ২ উইকেটে ১২১ রান সংগ্রহ করে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে কেরালা বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৫৫ ওভারে দুই উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করেছে। ওড়িশার বিরুদ্ধে মহারাষ্ট্র দিনের খেলা শেষে ৮৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top