News Flash

  • Home
  • দেশ
  • ডিমরিয়ার হঁহরায় নৃশংস হত্যাকাণ্ড, ভগ্নিপতির ছুরিকাঘাতে হত শ্যালক

ডিমরিয়ার হঁহরায় নৃশংস হত্যাকাণ্ড, ভগ্নিপতির ছুরিকাঘাতে হত শ্যালক

গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : ডিমরিয়ার হঁহরায় নৃশংস হত্যাকাণ্ডের বলি হয়েছেন ধর্মেন্দ্র মেধি নামের এক যুবক। ভগ্নিপতি ডিম্বেশ্বর বনিয়ার ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ধর্মেন্দ্রের। ঘটনা শনিবার গভীর রাতে সংঘটিত হয়েছে।

জানা গেছে, প্রায় প্রতিদিনের মতো গতকাল রাতেও ভগ্নিপতি ডিম্বেশ্বর বনিয়া আকণ্ঠ মদ্যপান করে ঘরে গিয়েছিলেন। মধ্যরাতে মাদকাসক্ত ডিম্বেশ্বরের সঙ্গে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় শ্যালক ধর্মেন্দ্রের। এক সময় একটি ছুরি বের করে সে শ্যালক ধৰ্মেন্দ্ৰ মেধির ওপর উপর্যুপরি ঘা বসাতে থাকে।  এতে প্রচণ্ড রক্ত ঝরিয়ে মাটিতে লুটে পড়ে ধৰ্মেন্দ্ৰ।  

ব্যবসাসূত্ৰে ধৰ্মেন্দ্ৰ মেধিদের বাড়ির একটি ঘরে থাকত ডিম্বেশ্বর বনিয়া। রাতে ভগ্নিপতি এবং শ্যালক উভয়ে তাদের বাণিজ্যিক প্ৰতিষ্ঠান থেকে একসঙ্গে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর সামান্য কোনও বিষয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। বাদানুবাদে মেজাজ হারিয়ে শ্যালককে ছুরিকাঘাত করে প্রাণ হরণ করে নিয়েছে ভগ্নিপতি।

ঘটনার পর প্রতিবেশীরা ছুরিকাহত ধর্মেন্দ্রকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যান স্থানীয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ধর্মেন্দ্র মেধি।

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় সোনাপুর থানা থেকে পুলিশের দল। পুলিশ অভিযুক্ত ডিম্বেশ্বর বনিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে হাসপাতালে গিয়ে নিহত ধর্মেন্দ্র মেধির মৃতদেহ নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে সোনাপুর থানার পুলিশ।  

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top