News Flash

  • Home
  • দেশ
  • পুরভবনে মুখ্য পুর স্বাস্থ্য অফিসারের ঘরের সামনে বিক্ষোভ সমাবেশ
Image

পুরভবনে মুখ্য পুর স্বাস্থ্য অফিসারের ঘরের সামনে বিক্ষোভ সমাবেশ

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): শুক্রবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সহকর্মীরা। শনিবার দুপুরে তাঁদের তরফে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত রায় চৌধুরীর কাছে জমা দেওয়া হল স্মারকলিপি। পুরসভার চিকিৎসকদের একাংশ পুলিশের ক্ষমা চাওয়ার দাবিতে ইতিমধ্যে সরবও হয়েছিলেন। শনিবার দুপুরে বিভিন্ন ওয়ার্ড এবং ও বরোর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা পুরসভার প্রধান কার্যালয়ে এসে পৌঁছন। উপস্থিত ছিলেন তপোব্রতও। তাঁরা পুরভবনে মুখ্য পুর স্বাস্থ্য অফিসারের ঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

সূত্রের খবর, চিকিৎসকদের তরফে মূলত তিনটি দাবি জানানো হয়। তার মধ্যে যেমন কলকাতা পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে তেমনই চিকিৎসক তপোব্রতকে আইনি লড়াইয়ে সম্পূর্ণভাবে সাহায্যের কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে  পুরসভার মেডিক্যাল টিমের হয়ে উপস্থিত ছিলেন তপোব্রত। কিন্তু অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সমর্থনে ব্যাজ পরার দায়ে তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। ক্ষুব্ধ পুর চিকিৎসকদের অভিযোগ, যেহেতু কর্মরত অবস্থায় তপোব্রতকে হেনস্থা করা হয়েছে সে কারণে কোনওভাবেই কলকাতা পুরসভা দায় এড়াতে পারে না। এরপরই নিজেদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে ঘটনার নিন্দার দাবিও জানান বিক্ষুব্ধ ডাক্তাররা।

Releated Posts

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top