News Flash

  • Home
  • দেশ
  • শুধুমাত্র বিজেপিই দিল্লিতে দূষণ কমাতে পারবে, দাবি মনোজ তিওয়ারির
Image

শুধুমাত্র বিজেপিই দিল্লিতে দূষণ কমাতে পারবে, দাবি মনোজ তিওয়ারির

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে বায়ুদূষণের জন্য আবারও দিল্লি সরকারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি জোর দিয়ে বলেছেন, বিজেপিই পারবে দিল্লিতে দূষণ কমাতে। শনিবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দিল্লিতে দূষণ প্রসঙ্গে বলেছেন, “এএপি ক্ষমতায় আসার পর থেকেই এই দূষণের অবস্থা… দিল্লির মানুষের আয়ু ১০-১২ বছর কমেছে… এটা এএপি-র দায়িত্ব কিন্তু দুর্নীতি থেকে তাঁদের সময় নেই। কীভাবে দিল্লিকে লুট করা যায়, তা নিয়েই সর্বদা তাঁরা ভাবে।”মনোজ তিওয়ারি আরও বলেছেন, দিল্লিতে এখন ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। শুধুমাত্র বিজেপিই দূষণ কমাতে পারে… তাঁরা ১০ বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু তারা এখনও অন্যদের দোষারোপ করে… বিজেপি ক্ষমতায় এলে আমরা দুই বছরের মধ্যে দূষণ কমাবো। যমুনা নদীতে বিষাক্ত ফেনা প্রসঙ্গে মনোজ বলেছেন, “এই ছবি (যমুনা নদীর উপর বিষাক্ত ফেনা) কারণ, অরবিন্দ কেজরিওয়ালের হিন্দুবিরোধী নীতি। যমুনা পরিষ্কার করার কোনও ইচ্ছা তার নেই। আমরা ৩ বছরের মধ্যে যমুনা পরিষ্কার করব।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top