News Flash

  • Home
  • খেলা
  • দ্বিতীয় ইনিংসে শনিবার ৪৬২ রানে অলআউট ভারত
Image

দ্বিতীয় ইনিংসে শনিবার ৪৬২ রানে অলআউট ভারত

বেঙ্গালুরু, ১৯ অক্টোবর (হি.স.): প্রথম ইনিংসে ভারত মাত্র ৪৬ রানে অলআউট। তার জবাবে নিউজিল্যান্ড করেছে  ৪০২ রান। তখন ইনিংস হারের শঙ্কা ছিল ভারতের মধ্যে । কিন্তু সেটা হয়নি। বীরত্বের  সঙ্গে লড়াই করে  সরফরাজ খান,রিশভ পন্ত ও বিরাট কোহলি ভারতকে ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন । দেড়শত রান করেন সরফরাজ, পন্ত এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি, কোহলি করেন ৭০ রান।কোহলি আউট হওয়ার পর ১৭৭ রানের জুটি গড়েন পন্ত-সরফরাজ। দুর্দান্ত  জুটি,কিন্তু তা সত্ত্বে ভারত পরাজয়ের শঙ্কায়  আছে ।

শনিবার ভারত দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে অলআউট হয়েছে। একটা সময় মনে হয়েছিল ভারত ৫০০র গণ্ডি পার করবে । কিন্তু লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজা এবং  রামচন্দ্রন বিশেষ কিছু করতে পারেননি।সরফরাজ ও পন্ত আউট হয়ে যাবার পর দ্রুতই ৪৬২ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। রাহুল ১২ জাদেজা ৫ ও অশ্বিন ১৫ রান করেন। ৩টি করে উইকেট নেন হেনরি ও ও’রোরকে। প্যাটেল ২, সাউদি ও গ্লেন ফিলিপস পান একটি করে উইকেট।ফলে ১০৭ রানের লক্ষ্য পেয়েছে নিউজিল্যান্ড।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top