News Flash

  • Home
  • দেশ
  • জল পান করে প্রতীকী অনশন, জুনিয়র ডাক্তারদের পাশে চৈতী-দেবলীনা-বিদিপ্তারা
Image

জল পান করে প্রতীকী অনশন, জুনিয়র ডাক্তারদের পাশে চৈতী-দেবলীনা-বিদিপ্তারা

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার প্রতীকী অনশন করতে চলেছেন কিছু শিল্পী। শনিবার সকাল ১১টা থেকে ধর্মতলায় অনশন মঞ্চে গোটা একদিন প্রতীকী অনশনে যোগ দিচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, এদিন শুধু তাঁরা জল পান করছেন। আর প্রয়োজনে ওষুধ। রবিবার সকাল ১১টা নাগাদ অনশন ভাঙবেন শিল্পীরা।

আর জি কর কাণ্ডে প্রথম থেকেই প্রতিবাদে কণ্ঠ ছেড়েছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল, দেবলীনা দত্ত, বিদিপ্তা চক্রবর্তী, তনিকা বসুরা। সঙ্গে ছিলেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও পরিচালক বিরসা দাশগুপ্ত। রাত দখল থেকে শুরু করে প্রতিবাদী মিছিলেও দেখা গিয়েছিল টলিউডের এই শিল্পীদের। আর এবার তাঁরা প্রতীকী অনশনের মাধ্যমে দাঁড়ালেন জুনিয়র ডাক্তারদের পাশে।

অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব চৈতী ঘোষাল সংবাদমাধ্যমকে বলেন, ”এই প্রতিবাদ কি শুধু চিকিৎসকদের? ওরা তো জনগণদের জন্যও বলছে। আমরা তো সবাই চাই, একটা সুরক্ষিত কর্মস্থল। আমরা কি চাই, ভেজাল ওষুধ বিক্রি হোক? আমরা কি চাই, থ্রেট কালচার চলুক? আমরা কি চাই দালাল ধরে কাজ করতে? এই প্রতিবাদ তো আমাদের সবার। এই দুনীর্তির ক্ষতিটা তো সবার।

আর যাতে তিলোত্তমার মতো ঘটনা না হয়, রাস্তায় নেমে প্রতিবাদ করার পরেও, কৃষ্ণনগরের মতো ঘটনা ঘটছে। কুলতলিতে ৯ বছরের শিশুর সঙ্গে ঘটেছে। এটা তো বন্ধ হতে হবে। তাই এই প্রতিবাদ শুধুই জুনিয়র চিকিৎসকদের নয়। কিন্তু তবুও তাঁরাই শুধু এত ঘণ্টা ধরে অনশন করে যাচ্ছে।

আমি সংবাদ মাধ্যমের হাত ধরেই মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এসে কথা বলুন, সরকারের মানবিক মুখটা দেখতে চাই। দেরি হলেও দেখতে চাই। এসে কথা বলুন। আজকে চিকিৎসকদের যদি কিছু ঘটে যায়, তাহলে বাংলার মুখ, সারা দেশের কাছে ভালো হবে!” প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top